চট্টগ্রামের সন্দ্বীপে ট্রাকচাপায় মো. শাহীন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার রহমতপুর তালতলীর দক্ষিণ পাশে হাজী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) বিকেলে কাজের উদ্দেশ্যে সেখানে গেলে একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন শাহীন।
দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, নিহত শাহীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


