তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তীব্র গরমে বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিজ্ঞপ্তির ভাষ্যমতে, দেশের সব অধস্তন দেওয়ানী ও ফৌজদারী আদালত-ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ কালো কোট, ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ী/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই।
আইনজীবীগণ ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ী/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে গাউন কোলো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এ নির্দেশনা আজ ৭ এপ্রিল মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে।


