By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | দুপুর ২:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জাতীয় সংসদে বিজিসির শিক্ষা সফর
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিভাগহীন > জাতীয় সংসদে বিজিসির শিক্ষা সফর
বিভাগহীন

জাতীয় সংসদে বিজিসির শিক্ষা সফর

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/০২ at ১২:৪১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে জাতীয় সংসদ ভবন-এ এক শিক্ষামূলক একাডেমিক ভিজিট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এ ভিজিটে বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী ও প্রভাষক সরওয়ার কামালের তত্ত্বাবধানে ১৪ জন শিক্ষার্থী অংশ নেন।

ডেপথ রিপোর্টিং এবং কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিল কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা ভোরে চট্টগ্রাম থেকে যাত্রা করে জাতীয় সংসদ ভবনে পৌঁছান। সেখানে তারা ভবনের নান্দনিক স্থাপত্যশৈলী ও নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত এই ভবনের নকশা, উন্মুক্ত জলাধার, আলো-বাতাসের ব্যবহার এবং কাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

পরবর্তীতে শিক্ষার্থীরা সংসদের অধিবেশন পরিচালনার ধাপ, আইন প্রণয়নের প্রক্রিয়া, কার্যপ্রণালী এবং সংসদ সদস্যদের ভূমিকা সম্পর্কে অবহিত হন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সংসদের ইতিহাস, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে এর অবদান এবং গণতান্ত্রিক চর্চায় এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

বিকেলে অধিবেশনের বিরতিতে শিক্ষার্থীরা সংসদের বিভিন্ন অঞ্চলের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী বলেন, এ ধরনের ভিজিট শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে তারা পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে এবং রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করে। প্রভাষক সরওয়ার কামাল জানান, ভবিষ্যতে আরও নিয়মিতভাবে এ ধরনের শিক্ষা সফর আয়োজনের পরিকল্পনা রয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন সরেজমিনে দেখার অভিজ্ঞতা তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাদের মতে, এ ধরনের ভিজিট ভবিষ্যৎ সাংবাদিক হিসেবে দায়িত্ববোধ, বিশ্লেষণী দক্ষতা ও বাস্তবতা অনুধাবনের ক্ষমতা বৃদ্ধি করে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধ করুন—-যাত্রী কল্যাণ সমিতি

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ, জাতীয় সম্মেলন সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি

মিরসরাইয়ে প্রতিবন্ধীদের কল্যাণে প্রবাসীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

চবিতে ‘ইন্টারসেক্টিং লিগ্যাল রেজিমস অ্যান্ড রিফিউজি প্রোটেকশন: এ সাউথ এশিয়ান পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনার

চবিতে অব্যাহতি নিলেন ২ সহকারী প্রক্টর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হালদা নদীতে মা মাছের ডিম থেকে রেনু ফুটানোর কাজ শুরু
পরবর্তী সংবাদ প্রথম বাংলাদেশী বাবর আলী স্পর্শ করলেন মাউন্ট মাকালু শিখর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ৩, ২০২৬
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৭৭৩ জন বাংলাদেশী হজযাত্রী
জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড ২ মে ৩, ২০২৬
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজার হাজার গ্রাহক
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৩, ২০২৬
চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনপথ বাংলাদেশ লিড মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?