প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারলে, স্থিতিশীল সংসদ নিশ্চিত করতে না পারলে দেশকে সামনে এগিয়ে নেওয়া যাবে না| সরকারি দল ও বিরোধী দল উভয়কে একসঙ্গে কাজ করতে হবে| কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না|
বৃহস্পতিবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন| ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়| এই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৫ টি|
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্য ও অধিবেশনের সমাপনী ভাষণ একসঙ্গে দেন সংসদ নেতা তারেক রহমান| এর আগে অধিবেশনজুড়ে প্রস্তাবের ওপর আলোচনা হয়| গতকাল ধন্যবাদ প্রস্তাবটি সংসদে গৃহীত হয়| অবশ্য এই প্রস্তাব পাসের কণ্ঠভোটে বিরোধী দলের সদস্যদের ‘না’ বলতে দেখা যায়| পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন|
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদ মানেই পুরো বাংলাদেশ| এই সংসদের সফলতা মানেই ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ| এই সরকারের টিকে থাকা মানে সমৃদ্ধের পথে এগিয়ে যাওয়া| তিনি বলেন, সংসদে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে| যেসব বিষয়ে বিরোধী দলের দ্বিমত আছে, সেসব বিষয়ে বিরোধী দলের সঙ্গ বসে দেশের ¯^ার্থে আলোচনা করবে সরকারি দল| তিনি চান—সরকারি দল, বিরোধী দল একসঙ্গে কাজ করবে|
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার জন্য প্রস্তাব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সে প্রস্তাব এখনো আছে|
নিজের আসনের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেখলে মনে হয় এই চেয়ারে বসতে আরাম| কিন্তু এই চেয়ারটাতে বসলে তাঁর মনে হয় প্রতি মুহূর্তে আগুনের তাপ আসছে|
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিরোধী দলের অনেক সদস্যও টেবিল চাপড়ান| বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি হয়তো আরও পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরও অনেক বেশি তালি হতো| কিন্তু এই চেয়ার আমাকে বলে আমি সব সময় পপুলার কথা বলতে পারি না|’ তিনি বলেন, এই চেয়ার বলে তাঁকে সঠিক সিদ্ধান্তই নিতে হবে, পপুলার সিদ্ধান্ত নয়|
দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


