মোঃ নজরুল ইসলাম লাভলু
কাপ্তাই(রাঙামাটি)।
রাঙামাটি সেনা রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ঈশ্বরচন্দ্র দেওয়ান পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এসময় দূর দুরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসেন।
সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসির তত্ত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করেন ১০ আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এধরনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


