By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | দুপুর ২:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারে গণপরিবহনে চাঁদাবাজি: আইনজীবীসহ গ্রেপ্তার ৫
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজারে গণপরিবহনে চাঁদাবাজি: আইনজীবীসহ গ্রেপ্তার ৫
কক্সবাজার

কক্সবাজারে গণপরিবহনে চাঁদাবাজি: আইনজীবীসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/০১ at ৬:৩৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

কক্সবাজারে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে সিন্ডিকেটের মূল হোতা তাহের আহমেদ সিকদার সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে চাঁদার রশিদ বই ও চাঁদাবাজির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি (বুধবার) রাত সোয়া ১০টার দিকে শহরে প্রবেশদ্বার লিংকেরোড স্টেশনে গণপরিবহন থেকে চাঁদা আদায়কালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মুহুরীপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিন সিকদারের ছেলে এডভোকেট তাহের আহমেদ সিকদার, একই ইউনিয়নের বেসিক এলাকার আবু বক্করের ছেলে ওবায়দুল করিম, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বিজিবি চেক পোস্ট এলাকার মৃত ইসলামের ছেলে গিয়াস উদ্দিন, রামু’র সদর ফতেখাঁরকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাইটুপি গ্রামের নিরঞ্জন বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়া ও চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত গোলাম কাদের ছেলে বর্তমান উখিয়ার হলদিয়া পালং এ বসবাসকারী শাহজাহান।

কক্সবাজারের র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে আগত যানবাহন থেকে জোরপূর্বক ১০০/২০০/৩০০ টাকা থেকে শুরু করে ১০০০ ও ১২০০ পর্যন্ত চাঁদা আদায় করতেন। এছাড়াও তারা কক্সবাজারের বিভিন্ন পরিবহনের কাউন্টার ইনচার্জদের কাছ থেকেও মোটা অংকের চাঁদা দাবি ও চাঁদা না দিলে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। এমন অভিযোগে শ্যামলী পরিবহনের কক্সবাজারের মহাব্যবস্থাপক (জিএম) খোরশেদ আলম শামীম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় চাঁদাবাজিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আরও জানান, চাঁদাবাজ চক্রের মূল হোতা গ্রেপ্তারকৃত তাহের আহমেদ সিকদার পেশায় একজন আইনজীবী। তিনি জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘসময় কারাগারে ছিলেন। কারাগার থেকে বের হয়ে তিনি চাঁদাবাজ চক্রটি গড়ে তোলেন। এছাড়াও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন থানায় ৬টি মামলার এজাহার নামীয় আসামি সে। গ্রেপ্তারকৃত আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের পক্ষে সাধারণ সম্পাদকের পদে প্রার্থী ছিলেন অ্যাডভোকেট তাহের আহমদ সিকদার।

তবে নির্বাচনে তিনি পরাজিত হন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

টেকনাফে অপহরণে ব্যর্থ, যুবক গুলিবিদ্ধ

ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস

ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
পরবর্তী সংবাদ ইতালির উপকূলে নৌকাডুবি: ৮০ আফগান অভিবাসীর মৃত্যু
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ৩, ২০২৬
হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৩৭৭৩ জন বাংলাদেশী হজযাত্রী
জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড ২ মে ৩, ২০২৬
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে হাজার হাজার গ্রাহক
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৩, ২০২৬
চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনপথ বাংলাদেশ লিড মে ৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?