By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৩০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পুলিশ প্রত্যাহারে বাধ্য করায় সমর্থকদের অভিবাদন জানালেন ইমরান খান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > পুলিশ প্রত্যাহারে বাধ্য করায় সমর্থকদের অভিবাদন জানালেন ইমরান খান
বিদেশ

পুলিশ প্রত্যাহারে বাধ্য করায় সমর্থকদের অভিবাদন জানালেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৬ at ১:০৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির আশপাশ থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। তার সমর্থকদের তীব্র বাধার মুখে খানকে গ্রেপ্তার না করেই চলে আসতে বাধ্য হয় পাকিস্তান পুলিশ। এরপরই বেরিয়ে এসে সমর্থকদের অভিবাদন জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, তার বাড়ির সামনে থাকা মানুষের বিশাল সমাবেশের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইমরান খান। তাদের সঙ্গে ছবিও তুলেছেন তিনি। তাকে গ্রেপ্তারে লাহোরের জামান পার্ক এলাকায় টানা দুইদিন চেষ্টা চালিয়ে গেছে পাক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু জনতার বাধায় শত চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে তারা।

পুলিশ রাতভর টিয়ারশেল হামলা চালিয়েছে ইমরান সমর্থকদের ওপরে। এক ভিডিওতে ইমরান খানকে দেখা গেছে গ্যাস মাস্ক পরে সমর্থকদের মধ্যে হাজির হয়েছেন। এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান যে, গ্রেপ্তার অভিযান আপাতত ক্ষান্ত দেয়া হয়েছে। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর জানান, আদালত থেকেই খানকে গ্রেপ্তারের আদেশ বাতিল করা হয়েছে।

ওই এলাকার পাশেই একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা রয়েছে। সেটির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। তাকে গ্রেপ্তার করতে গিয়ে কার্যত গোটা এলাকা অচল হয়ে গিয়েছিল। পাকিস্তান সুপার লীগের ফাইনাল ম্যাচের পর আবারও ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলতে পারে।
পাকিস্তানে ২০০৯ সালে বন্দুকধারীরা শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের উপর হামলা চালায়। এরপর থেকে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট কার্যত বন্ধ হয়ে আছে। যদিও সম্প্রতি আন্তর্জাতিক খেলোয়াড়রা ফিরতে শুরু করেছে দেশটির পিএসএল টুর্নামেন্ট খেলতে। এখন পাকিস্তান চাইছে, যেভাবেই হোক এই টুর্নামেন্টকে নিরাপদ রাখতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, পিএসএলের নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প আমাদের কাছে নেই।

এদিকে বুধবার, লাহোর হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে যে, গ্রেপ্তারি পরোয়ানার বৈধতা নিয়ে শুনানির ফলাফল না হওয়া পর্যন্ত ইমরান খানকে গ্রেপ্তার স্থগিত রাখতে হবে। অফিসার এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের এরপর ইমরান খানের বাড়ির এলাকা ছেড়ে আসতে দেখা গেছে। এখন আস্তে আস্তে সেখান থেকে সড়ক অবরোধগুলোও সরে যাচ্ছে। আদালতের ওই ঘোষণার পর ইমরান খান বাড়ির বাইরে হাজির হন এবং সমর্থকদের সঙ্গে কথা বলেন। তার পিটিআই দলের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, ইমরান খানের ক্ষতি করার জন্য যে পুলিশ ও রেঞ্জারদের পাঠানো হয়েছে, তাদের জনগণ হটিয়ে দিয়েছে।

৭০ বছর বয়সী খান গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তিনি অফিসে থাকাকালীন রাষ্ট্রীয় উপহার বিক্রি করার অভিযোগের মুখোমুখি হন। যদিও তার দাবি, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বুধবার ইমরান খানের বাড়ির বাইরের রাস্তাগুলিতে ব্যাপক ধ্বংসাবশেষ এবং ভাঙা ব্যারিকেড দেখা গেছে। তার সমর্থকরা লাহোরের প্রধান সড়কগুলোতে জড়ো হয়েছিল। তারা দিনরাত ইমরানের নাম নিয়ে স্লোগান দিতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা টিয়ার গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে। এর জবাবে পুলিশকে টার্গেট করে ভিড়ের মধ্য থেকে ইট-পাথর ছোঁড়া শুরু হয়।

পুলিশ ইমরানকে গ্রেপ্তার করার জন্য জোর করে তার বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে। তবে সমর্থকরা তাদের আটকে দেয়। পিটিআই সমর্থক ওয়াকার খান বিবিসিকে বলেন, আমি এমন বর্বরতা কখনো দেখিনি, এটাই আমাকে স্তম্ভিত করেছে। মঙ্গলবারের সংঘর্ষের কথা স্মরণ করে তাজিন নামে এক নারী বলেন, আমরা কি মানুষ নই? এটা কেমন দেশ? আমার চারপাশের মানুষ শ্বাস নিতে পারছে না।

ইমরান খান দাবি করেছেন যে, নিরাপত্তার উদ্বেগের কারণে তিনি আদালতে হাজির হননি কারণ এর আগে সেখানে দুটি জঙ্গি হামলা হয়েছিল। তিনি এর আগে বিবিসিকে বলেছিলেন যে, পুলিশের তাকে গ্রেপ্তার করার কোন কারণ নেই। কারণ তিনি শনিবার পর্যন্ত জামিন নিয়েছিলেন। তিনি আরও বলেন, সরকার আগের ব্যর্থ প্রচেষ্টার পর তাকে কারাগারে রাখতে বদ্ধপরিকর।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে তার দল যাতে অংশ না নেয় সেজন্য কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের চেষ্টা করছে। তবে কারাগারে থাকলেও তার দলের জয় কেউ ঠেকাতে পারবে না বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন ইমরান খান। যদিও মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন যে, এই পদক্ষেপের সাথে নির্বাচনের কোনও সম্পর্ক নেই এবং পুলিশ কেবল আদালতের আদেশ মেনে চলছে। তিনি দাবি করেন, ইমরান খান গ্রেফতার এড়াতে এবং অশান্তি ছড়াতে তার দলীয় কর্মী, নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছেন।

প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হওয়ার পর থেকে ইমরান এখন পাকিস্তান সরকার ও দেশটির সেনাবাহিনীর একজন সোচ্চার সমালোচক। তিনি এই বছরের শেষের দিকে নির্বাচনের আহ্বান জানিয়ে জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দেশ সফর করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপর বিক্ষোভের মাধ্যমে চাপ অব্যাহত রেখেছেন ইমরান খান। নভেম্বরে তাকে হত্যার চেষ্টা হয়। ইমরান খান এই চেষ্টার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে

জাকার্তার কাছে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত

কৃতজ্ঞতা জানিয়ে পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা পৌঁছালেন আরাগচি

নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই’র মৃত্যু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রিয়ালের শ্রেষ্ঠত্ব স্বীকার লিভারপুল কোচের
পরবর্তী সংবাদ উখিয়ায় একই স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ৩০, ২০২৬
রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?