By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ২:৩১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জাতীয় > আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল
জাতীয়

আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৫/৩১ at ১১:২১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

স্বপ্নের মেট্রোযাত্রা এবার নতুন সূচিতে। এটি চলাচলে সময় বাড়ানোর পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে সাপ্তাহিক ছুটিতেও। আজ (বুধবার, ৩১ মে) থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। আর যাত্রীদের দিনে-রাতে এ সেবা দিতে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

যেহেতু পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলে এ রেল, তাই রাতে চলতে বাড়তি কোনো টেকনিক্যাল প্রস্তুতির দরকার নেই। কোচের নিজস্ব আলোই দেখাবে পথ। তবে পুরো সিস্টেম পরিচালনায় এবার দুই শিফটে থাকবেন অপারেশন সংশ্লিষ্টরা।

শুরুটা হয়েছিল সরাসরি উত্তরা থেকে আগারগাঁও। এরপর এক একটি করে এখন প্রথম পর্বের ৯টি স্টেশনেই থামছে এ স্বপ্নবাহন। চার ঘণ্টা থেকে শুরু হয়ে প্রথমে ছয় ঘণ্টা চলেছিল এ ট্রেন।

এরই ধারাবাহিতকায় ঘোষণা এসেছে আরও বাড়ছে মেট্রোযাত্রার সময়। এতদিন এ পথে প্রয়োজনে চলা মানুষগুলোকে ফিরতি পথে সেই সড়ক ধরেই চলতে হতো। এবার রাতের আঁধারেও ভায়াডাক্টে আলো ছড়াবে মেট্রো। তাই উচ্ছ্বসিত যাত্রীরা।

তারা বলছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ মানুষকেই বাসার বাইরে থাকতে হয়। ৮টা পর্যন্ত মেট্রো চললে অনেক সুবিধা হবে। বিশেষ করে চাকরিজীবীদের অফিস শেষ করে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছাতে সুবিধা হবে।

এমআরটি লাইন ৬-এর ডিপিএম মাহফুজুর রহমান সময় সংবাদকে বলেন, ‘রাতে আমাদের ম্যানপাওয়ার দরকার হবে। যেহেতু এমআরটি একটি পদ্ধতিতে চলে। সকালে যে পদ্ধতিতে চলবে, রাতেও সেই পদ্ধতিতেই চলবে। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরা শিফট অনুযায়ী দায়িত্ব পালন করবেন।’

বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে ধীরে হলেও মেট্রোর এ সুফল ঘরে তুলতে থাকবে নগরবাসী। যার প্রভাব মিরপুর, উত্তরা থেকে পুরো সড়ক নেটওয়ার্কে পড়বে বলেই মত তাদের।

এদিকে, আগারগাঁও-মিরপুর রুটের এ সার্ভিস রাজধানীর যানজট কমাতে প্রভাব ফেলবে বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা।

এ বিষয়ে পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ বলেন, ‘আমাদের ক্রাইটেরিয়া কিন্তু স্টাবলিশ হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে রুটে আমরা এখন মেট্রোতে যাতায়াত করছি, সেখানে কিন্তু যানজট কমবে।’

এতদিন মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকলেও নতুন সূচিতে শুক্রবার বন্ধ থাকবে মেট্রোরেল। নতুন সময় অনুযায়ী, মেট্রোরেল চলাচলের সময়কে পিক-অফ পিক আওয়ারে ভাগ করা হবে। সকাল ৮টা- বেলা ১১টা পিক আওয়ার; ১১টা ১মিনিট-দুপুর ৩টা অফ পিক আওয়ার; দুপুর ৩টা ১মিনিট-সন্ধ্যা ৬টা পিক আওয়ার এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট-রাত ৮টা অফ পিক আওয়ার। পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর উভয় দিক থেকেই ট্রেন যাওয়া-আসা করবে; আর অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এ এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

গেলো ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এরই মধ্যে প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা

দুপুরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজারসহ যেসব জেলায় ঝড় হতে পারে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু

গণভোটের ফল কার্যকর না করলে ‘আমও যাবে ছালাও যাবে’: মুজিবুর রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শিকড় গজানো পেঁয়াজ খাওয়া কি নিরাপদ?
পরবর্তী সংবাদ হাটহাজারীর উদালিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের রোপনকৃত ৪০০ কলা গাছ কেটে তছনছ করে দুর্বৃত্তরা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঐতিহাসিক মে দিবস আজ
লিড ৩ মে ১, ২০২৬
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে
জনপথ স্বাস্থ‍্য এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
লিড ৩ জাতীয় এপ্রিল ৩০, ২০২৬
দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা
লিড ২ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?