By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | সকাল ১১:১৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চবিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রেস রিলিজ > চবিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
প্রেস রিলিজ

চবিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০২/২৬ at ৭:৫১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

কিউ ওয়ান জার্নালে চবি শিক্ষার্থীর আর্টিকেল প্রকাশে উপাচার্যের শুভেচ্ছা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফেস্টিভ্যাল সোমবার (২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫) চবি ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও ইঞ্জিনিয়ারিং ও অনুষদের ডিন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ্ চৌধুরী। চবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মোরশেদুল হক বক্তব্য রাখেন।

উপাচার্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানান। তিনি বলেন, ইইই বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে যে এওয়ার্ডের আয়োজন করেছে, তা সত্যি প্রশংসার দাবিদার। এ এওয়ার্ড শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে নতুন মাত্রা যুক্ত করেছে। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় বিশেষ মনোযোগ দিবে। উক্ত বিভাগের শিক্ষার্থীদের বিশ্বের নামী-দামী জার্নালসহ Q1 জার্নালে তাদের আর্টিকেল প্রকাশিত হওয়ায় উপাচার্য আন্তরিক ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানান। উপাচার্য আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের আর্টিকেল আন্তর্জাতিক জার্নালে প্রকাশের ফলে এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্ব র‌্যাংকিংএ আরও বৃদ্ধি পাবে।

উপ-উপাচার্য (প্রশাসন) এওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরীতে শিক্ষার্থীদেরকে এওয়ার্ড প্রদানের প্রচলন করায় বিভাগের সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপ-উপাচার্য শিক্ষার্থীদেরকে পড়ালেখায় অধিকতর মনোযোগী হয়ে নিজেকে সমৃদ্ধ করে দেশ-জাতির কল্যাণে নিয়োজিত হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. কাজী তানভীর আহমেদ, প্রফেসর ড. হাসান খালেদ রউফ এবং প্রফেসর ড. জামাল উদ্দিন। অনুষ্ঠানে মেরিট অ্যাওয়ার্ড ও টেকনিক্যাল সেশনের ফলাফল ঘোষণা করেন উক্ত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ মোরশেদুল হক। বিদায়ী ২০১৮-১৯ ও ২০১৯-২০ ব্যাচের সকল শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন বিভাগের সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে Chairman’s Award ও Outstanding Research Award ঘোষণা করেন উক্ত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফজলুল কাদের। Chairman’s Award অর্জন করেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ আজমাইন জহির আকাশ। উক্ত Award তুলে দেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। Outstanding Research Award অর্জন করেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোহাম্মদ মহসিন ও আরমান হোসাইন এবং উক্ত Award তুলে দেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

দুই দিন ব্যাপী এ আয়োজনের প্রথম দিন ছিল টেকনিক্যাল সেশন। এ সেশনের অন্তর্ভুক্ত ছিল মোট ১২টি সেগমেন্ট। সেগমেন্টগুলো হচ্ছে Circuit Olympiad, Case Solving, Robo Soccer, Line Following Robot, Poster Presentation, Innovation Zone, App & Web Showcasing, Fast Chess Competition, Start-up Idea Competition, CAD Design & Logo Contest.

অনুষ্ঠানে নবীনদের মানপত্র পাঠ করেন এম এস ১ম সেমিস্টারের শিক্ষার্থী তাহমিনা নাজনিন। নবীনদের পক্ষ থেকে মানপত্র গ্রহণ করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন আফরিন মোস্তফা রিয়া এবং মানপত্র তুলে দেন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সানাউল্লাহ্ চৌধুরী।

বিদায়ী ব্যাচের মানপত্র পাঠ করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কৌশিক বিশ্বাস। বিদায়ী ব্যাচ ২০১৮-১৯ এর পক্ষ থেকে মানপত্র গ্রহণ করেন ফাতেমা আক্তার এবং ২০১৯-২০ এর পক্ষ থেকে মানপত্র গ্রহণ করেন তুষার আহমেদ এবং মানপত্র তুলে দেন অনুষ্ঠানের সভাপতি এবং অত্র বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফজলুল কাদের।

বিভাগের শিক্ষার্থী নামিরাহ্ তারান্নুম ও তীর্থ দাশ এর সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের পক্ষে ৩য় সেমিস্টারের মারুফ হোসাইন এবং বিদায়ী ২০১৯-২০ ব্যাচের পক্ষে সামিহা বিনতে মান্নান এবং বিদায়ী ২০১৮-১৯ ব্যাচের পক্ষে অন্ময় দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের ২য় পর্বে ছিলো ক্যারিয়ার টক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

৩ মে রবিবার বেছাল বার্ষিকী, হযরত শাহসূফী মাওলানা সৈয়্যদ আমিরুজ্জমান শাহ (ক.)

ভোজ্যতেল-জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব’র মানববন্ধন

চবির সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিমের মৃত্যুবরণ

সুগন্ধা সিটি আবাসিক এলাকায় মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গ্লোবাল সিটিজেন স্কুল এন্ড কলেজ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

টেগ্গড চবিতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম
পরবর্তী সংবাদ মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে এস এম ফজলুল হক এর শোক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কক্সবাজার-চট্টগ্রামসহ সন্ধ্যার মধ্যে যে ৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা
আমাদের চট্টগ্রাম আবহাওয়া কক্সবাজার জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ শহর থেকে দূরে মে ১৫, ২০২৬
২০৩০ পর্যন্ত ব্রাজিলের কোচ আনচেলত্তি
খেলা মে ১৫, ২০২৬
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর
লিড জাতীয় মে ১৫, ২০২৬
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
আইন আদালত জনপথ জাতীয় প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ লিড ৩ মে ১৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?