By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | দুপুর ১২:৫৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাত পোহালেই জকসুর নির্বাচন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাত পোহালেই জকসুর নির্বাচন
জনপথজাতীয়শিক্ষা

রাত পোহালেই জকসুর নির্বাচন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৯ at ১১:০৮ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

রাত পোহালেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় মোট ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো অধিকার আদায়ের প্রতিনিধিকে নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

পুরো নির্বাচনকে উৎসবের রূপ দিতে প্রস্তুত ছাত্রদল ও ছাত্রশিবির। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস নির্বাচন কমিশনারের। রাজধানীর প্রাণকেন্দ্রে থেকেও আবাসন সুবিধাহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন।

জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে জকসুর দাবিতে বারংবার সোচ্চার ছিলেন শিক্ষার্থীরা। অবশেষে ৩০ তারিখে অপেক্ষার অবসান। ভোটের আগমুহূর্তে ক্যাম্পাসজুড়ে উচ্ছ্বাস ও প্রত্যাশা।

শিক্ষার্থীরা জানান, এত বছর পর জকসু হচ্ছে। শিক্ষার্থীরা চান নির্বাচন সুষ্ঠু হোক। স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান তারা। জকসুর মাধ্যমে এত বছর ধরে চলে আসা আবাসন সমস্যারও সমাধান হবে বলে আশা শিক্ষার্থীদের। শুধু শিক্ষার্থীরাই নন, দাবি আদায়ের এ যাত্রায় নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছে ছাত্র সংগঠনগুলোও।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, সবাই এনজয় করছে। প্রার্থীরা সবার কাছে যাচ্ছে, ভোট চাচ্ছে। সবাই সবাইকে সাদরে গ্রহণ করছে, কথা বলছে। খুবই ফেস্টিব মুডে আছে। ক্যাম্পাসের জন্য সুন্দর একটা আবহ বিরাজ করছে।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, এখন পর্যন্ত সবাই এনজয় করছে। আশা করছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটা পূর্ণতা পাবে।

এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন একাধিক পক্ষ। বড় রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

শিক্ষার্থীরা জানান, কয়েক ঘণ্টায় যেরকম কালো টাকার ছড়াছড়ি তা উৎসবের আমেজটাকে পুরো ধ্বংস করে দিয়েছে।

সব অভিযোগ ও শঙ্কার মধ্যেও ইতিবাচক ভাবনায় বিশ্বাস রাখার আহবান নির্বাচন কমিশনারের। জানালেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।

জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, কেন্দ্রীয় ছাত্রসংসদের জন্য ৩৮টি এবং ১টি হল সংসদের জন্য। মোট ৩৯টি কেন্দ্র আছে। আচরণবিধি লঙ্ঘন সম্পর্কে প্রথম থেকেই টুকটাক অভিযোগ আমাদের কাছে আসছে। আমরা অনেকগুলো খতিয়ে দেখেছি, কথা বলেছি তাদের সঙ্গে। শেষ মুহূর্তে এসেও দুয়েকটা অভিযোগ আসছে। আমি সকলকে এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখার অনুরোধ করবো।

কমিশন সূত্র জানায়, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গেও আলোচনা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের দিন কেন্দ্রে প্রবেশসংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন-কেবল অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচন কাজে বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিরাই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এজন্য নির্ধারিত পরিচয়পত্র বহন বাধ্যতামূলক। পরিচয়পত্র সংগ্রহের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার: নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, র‌্যাব সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা

১৮৫ বোতল বিদেশি মদ জব্দ

দুপুরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজারসহ যেসব জেলায় ঝড় হতে পারে

রাউজানে অভিযানে দুটি বেকারীর কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শুরু

টেগ্গড রাত পোহালেই জকসুর নির্বাচন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মেক্সিকোতে লাইন থেকে ট্রেন বিচ্যুতি, নিহত ১৩ যাত্রী
পরবর্তী সংবাদ গ্লোব সকার অ্যাওয়ার্ডে কে কী পেলেন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ৩০, ২০২৬
১৮৫ বোতল বিদেশি মদ জব্দ
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ৩০, ২০২৬
দুপুরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজারসহ যেসব জেলায় ঝড় হতে পারে
আবহাওয়া আমাদের চট্টগ্রাম কক্সবাজার জনপথ জাতীয় বাংলাদেশ এপ্রিল ৩০, ২০২৬
রাউজানে অভিযানে দুটি বেকারীর কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?