গুলশানের বাসায় ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খালা-খালু, মামা-মামীসহ নিকট স্বজনদের নিয়ে দুপুরের খাবার খেয়েছেন তিনি। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। তাদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেছেন।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে শেরে বাংলা নগরে যান প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যরা। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান, জাফিয়া রহমান, ডা. জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বোন শাহিনা জামান ছিলেন। এছাড়া বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দারসহ তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।
ওদিকে শেরে বাংলা নগর থেকে গুলশান এভিনিউর বাসায় পৌঁছে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন প্রধানমন্ত্রী
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


