By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১:২৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে জনগণ প্রস্তুত আছে – মেয়র ডা. শাহাদাত হোসেন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে জনগণ প্রস্তুত আছে – মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতি

ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে জনগণ প্রস্তুত আছে – মেয়র ডা. শাহাদাত হোসেন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/২৪ at ৭:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 6 মিনিট
শেয়ার

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এর উদ্যোগে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) ঈদের দ্বিতীয় দিন নগরীর কে বি কনভেনশন হলে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকে রাত পর্যন্ত অনুষ্ঠিত দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল সনাতনী, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য। দুপুরে তাদের জন্য আয়োজিত প্রীতিভোজে পরিবেশিত হয় পোলাও, খাসি ভুনা, মুরগীর রোস্ট, মাছের ভুনা এবং ঐতিহ্যবাহী ডালখাসী। সন্ধ্যা থেকে শুরু হওয়া ২য় পর্বে চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকা, চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। এ সময় আগত অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি দিয়ে আপ্যায়ন করা হয়। পাশাপাশি ফরমালিনমুক্ত দেশীকলা, মহেশখালীর পান এবং বাংলা সেমাই অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

সংসদ সদস্য আবু সুফিয়ান আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন গণতান্ত্রিক যাত্রায় শরিক হয়েছি। যে গণতন্ত্র ১২ই ফ্রেবুয়ারী একটি বৈধ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর বিএনপিকে ক্ষমতায় এনেছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারেক রহমান ইতোমধ্যে নানান কল্যানমূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের পুরোনো চেহারা পরিবর্তনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত অফিস করে তিনি উদাহারণ সৃষ্টি করেছেন। ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া শুরু হয়েছে এবং শীঘ্রই ই-হেলথ কার্ড ও কৃষক কার্ড দেওয়া হবে। আমার পরিচ্ছন্ন কর্মীরা এক কোটি তেষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়েছে। প্রতিজন পরিচ্ছন্ন কর্মী ৫ হাজার টাকা করে ঈদ উপহার পেয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, যা এখনো হয়নি। তাই এখন আমাদের মূল দায়িত্ব হলো সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।

তিনি আরও বলেন, যে ষড়যন্ত্র দানা বেধেঁছিল তা এখনো শেষ হয়নি। ষড়যন্ত্রকারীরা এখনো ওত পেতে আছে। গণতান্ত্রিক শক্তিতে তারা সমস্যায় ফেলতে পারে। কিন্তু আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং মিলেমিশে কাজ করি তাহলে সকল ষড়যন্ত্র রুখে দিতে পারি। আজকে ১২ই ফেব্রুয়ারির নির্বাচন- যেখানে জনগণ শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়েছে- সেটা নিয়েও তারা বিভিন্নভাবে প্রশ্ন তুলছে। জনগণের কাছে আমার প্রশ্ন- ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা কি ভোট দিতে পেরেছেন? সেখানে সব দলের এজেন্ট দেখেছেন? সবাই সেখানে ভোট গণনা করেছিল? ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার থেকে সাক্ষর নিয়ে বের হয়েছিল? ঐ মুহূর্ত পর্যন্ত যারা আজকে প্রশ্ন তুলছেন তাদের কোনো অভিযোগ ছিল? তাহলে পরাজিত হওয়ার তাদের এত অভিযোগ কেন? যদি এজেন্টদের রেজাল্ট শিট এর সাথে ইসির রেজাল্ট শিটের মধ্যে কোন তারতম্য না থাকে, তাহলে তারা এগুলো কেন করছে? কারণ তারা ঘুরেফিরে আবারোও ষড়যন্ত্র করার চিন্তা করছে। কিন্তু মনে রাখতে হবে- কোন অপশক্তি কাছে আমরা নতি স্বীকার করবো না। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ আছে। ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে জনগণ প্রস্তুত আছে।

সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর বাংলাদেশে আবারও গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে। আমরা আজ গণতান্ত্রিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে ঈদে খুশি উদযাপন করতে পারছি। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। এই পবিত্র দিনে আমার প্রত্যাশা- জনগণের ভোটে নির্বাচিত নতুন গণতান্ত্রিক সরকারের মাধ্যমে জনগণের আকাঙ্খিত নিরাপদ বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র সুসংহত হবে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে ও মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, আজকের এই পবিত্র দিনে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋণী। আপনারা অনেক কষ্ট করে, ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন। আপনাদের সেবক হিসেবে সুখে-দুখে পাশে থাকতে চাই এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এম সাইফুল আলম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. নাজিম উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, এস কে খোদা তোতন, আব্দুল মান্নান, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম রাজু, মো. মহসিন, ইসকান্দর মির্জা, গাজী সিরাজউল্লাহ, কামরুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মো. শাহেদ, জেলা জিপি এড. কাশেম চৌধুরী, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালি, দীপক কুমার পালিত, বিশ্বনাথ বিশু, সে¦চ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, পিপি এড. সিরাজুল ইসলাম, জেসমিনা খানম, মোশাররফ হোসেন, এমদাদুল হক বাদশা, আয়ান শর্মা, বিশ্বজিৎ দত্ত বাবু, বিপ্লব পার্থ, রাজীব ধর তমাল, ডা. রাজীব বিশ্বাস প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মে দিবসে ধনকুবেরের ত্রাসমুক্ত সমাজ গড়ার শপথ

গত ১৭ বছর শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত: মীর হেলাল

চট্টগ্রাম বন্দরে রেকর্ড: একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং

গৌতম বুদ্ধের অহিংসা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র

পর্যায়ক্রমে বন্ধ কলকারখানাগুলো চালু করার উদ্যোগ গ্রহণ করেছি

টেগ্গড ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিতে জনগণ প্রস্তুত আছে - মেয়র ডা. শাহাদাত হোসেন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ‘সুপারম্যান’ অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই
পরবর্তী সংবাদ কক্সবাজারে ২৮ হাজার ইয়াবা ও বিয়ার ক্যানসহ আটক ১
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

জাতীয় সংসদে বিজিসির শিক্ষা সফর
বিভাগহীন মে ২, ২০২৬
হালদা নদীতে মা মাছের ডিম থেকে রেনু ফুটানোর কাজ শুরু
লিড ৩ শহর থেকে দূরে মে ২, ২০২৬
ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত
কক্সবাজার মে ২, ২০২৬
মে দিবসে ধনকুবেরের ত্রাসমুক্ত সমাজ গড়ার শপথ
আমাদের চট্টগ্রাম মে ১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?