লোহাগাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাসিবুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আহত হয়েছেন আতিকুর রহমান।
এ ঘটনায় কিছুক্ষণের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় কক্সবাজারগামী আরেকটি মোটরসাইকেল।
এতে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরোহীর।
অপর আরোহীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ একজনের লাশ উদ্ধার করেছে। আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


