By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ১২:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, লাশবাহী গাড়ি নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, লাশবাহী গাড়ি নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ
জনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, লাশবাহী গাড়ি নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৫ at ৯:২৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান: রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত,লাশ বাহী গাড়ি নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ। চট্টগ্রামের রাউজানে মাটি ও বালুর ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে কাউসারুজ্জামান বাবলু (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান পৌরসভার পূর্ব আইলিখীল খামার টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবলু রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকার আবুল নঈম সওদাগর বাড়ির আবুল কালাম সওদাগরের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পেশায় দিনমজুর ছিলেন। তার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। প্রথম সংসারে এক কন্যা সন্তান এবং দ্বিতীয় সংসারেও একটি কন্যা সন্তান রয়েছে।স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাবলুকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, খামার টিলা এলাকায় নিহতের মামাতো ভাই পলিন ও বাবলুসহ কয়েকজন দীর্ঘদিন ধরে টিলা কেটে মাটি বিক্রি করে আসছিলেন। মাটি ও বালুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বাবলুকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। একাধিকবার তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তিনি বলেন, আমার ছেলে তার নানার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।নিহতের স্ত্রী লিজা মনি বলেন, “আমার স্বামীর সঙ্গে স্থানীয় কয়েকজনের কিছুদিন আগে ঝামেলা হয়েছিল, পরে সেটির সমাধান হয়। তিন দিন আগে চৌধুরী মার্কেট এলাকায় কিছু ছেলের কথোপকথনের ভিডিও করেছিল বাবলু, যেখানে অস্ত্র নিয়ে আলোচনা হচ্ছিল। তবে তিনি মজা করে ভিডিওটি করে সেখান থেকে চলে আসেন। ঠিক কোন দ্বন্দ্বে তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না। আমি স্বামী হত্যার বিচার চাই।স্থানীয় কপিল নামে এক যুবক বলেন, বাবলুকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং তাকে পেছন থেকে গুলি করা হয়েছে।স্থানীয়দের দাবি, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পাহাড়-টিলা কাটা ও বালু উত্তোলনকে কেন্দ্র করে নানা বিরোধ চলে আসছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার বিকেল ৩টার দিকে লাশ বাহী গাড়ি নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে জনতা পুলিশের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। পরে ঘটনাস্থলে রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। বিকেল সাড়ে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে তার শরীরের পিঠের বাঁ পাশে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত একটি গ্রুপকে চিহ্নিত করা হয়েছে। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানে গত ১৯ মাসে ২২টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিএনপির ১৬ জন নেতাকর্মী, আওয়ামী লীগের ৫ জন এবং পারিবারিক কলহের জেরে ১ জন নিহত হয়েছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

আন্ত থানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে: সরোয়ার আলমগীর

কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-রুপার চেইন লুট

জাতীয় যুবশক্তির নতুন কমিটি, সভাপতি তারিকুল ও সম্পাদক ফরহাদ

কওমি সনদের দ্রুত বাস্তবায়ন ও স্বকীয়তা রক্ষার দাবি শিক্ষক পরিষদের

টেগ্গড রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যবসায়ীর জানাযা ও দাফন সম্পন্ন, লাশবাহী গাড়ি নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-রুপার চেইন লুট
পরবর্তী সংবাদ কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে: সরোয়ার আলমগীর
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আন্ত থানা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
খেলা জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৬, ২০২৬
কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে এপ্রিল ২৫, ২০২৬
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, লাশবাহী গাড়ি নিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা চট্টগ্রাম–রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৫, ২০২৬
কাপ্তাইয়ে বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-রুপার চেইন লুট
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে এপ্রিল ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?