By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৬:২৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাবে চট্টগ্রাম: মেয়র
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাবে চট্টগ্রাম: মেয়র
আমাদের চট্টগ্রাম

আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাবে চট্টগ্রাম: মেয়র

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/২৫ at ৪:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের প্রকল্পে চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থা বদলে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান ‘ডিজাইন প্লানিং এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টস লিমিটেড’ এর সাথে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
বুধবার টাইগারপাস চসিক কার্যালয়ে আয়োজিত সভায় মেয়র বলেন, আমি মেয়র হওয়ার পরপরই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে বদলে দিতে চসিকের ইতিহাসের সর্বোচ্চ আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রামের মূূল সড়কগুলো প্রসস্ত এবং জনবান্ধব হবে, হ্রাস পাবে যানজট। পথে হাটতে মানুষের যে কষ্ট তা লাঘব হয়ে নান্দনিক চট্টগ্রামের পথগুলোতে হাটাও একটি বিনোদনের উৎস হয়ে উঠবে।
পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের পক্ষে প্রকৌশলী মো. শাহজাহান আলম বলেন, ঘনবসতিপূর্ণ চট্টগ্রামের যানজট হ্রাস এবং ভবিষ্যতের জন্য নগরীকে প্রস্তুত করতে এ প্রকল্প বেশ সহায়ক হবে। আমরা ইতিমধ্যে প্রকল্পের জরিপ, ডিজাইন এবং সয়েল টেস্ট শুরু করেছি। এ প্রকল্পের অধীনে বিমানবন্দর সড়ক সম্প্রসারণনসহ

রুবি সিমেন্ট এলাকায় ৬০০ মিটারের ওভারপাস, ৭৬২ দশমিক ৮৩ কিলোমিটার সড়ক সংস্কার, ৩৮টি ফুটওভার ব্রিজ, ১৪টি ব্রিজ, ২২টি কালভার্ট ও ১০টি গোলচত্বর নির্মাণ করা হবে।
সভায় চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, বিপ্লব দাশ, প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী শাহীন-উল-ইসলাম, ফারজানা মুক্তা, জসিম উদ্দিন, আশিকুল ইসলাম, আনোয়ার জাহান উপস্থিত ছিলেন। সভাশেষে সড়ক যোগাযোগকে নিরাপদ করার বিষয়ে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) একটি প্রতিনিধিদল মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন।
সভায় বলা হয়,চসিক চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে মানুষের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করাকে প্রাধান্য দিচ্ছে। বিশ্বজুড়ে ৩০টির অধিক শহরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে কাজ করছে বিআইজিআরএস। চট্টগ্রামেও সড়ক-সংঘর্ষ কমিয়ে আনতে বিআইজিআরএস বিভিন্ন সরকারি সংস্থার সাথে কাজ করছে যার নেতৃত্বে রয়েছে চসিক। চসিকের অব্যাহত সহায়তায় চট্টগ্রামের সড়কগুলোকে নিরাপদ হয়ে উঠছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, বিআইজিআরএসের গ্লোবাল রোড সেফটি পার্টানরশিপের (জিআরএসপি) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উপদেষ্টা অ্যল স্টুয়ার্ট, ভাইটাল স্ট্র্যাটেজিসের প্রোগ্রাম অফিসার সুগান্থি শারাভানান, বিআইজিআরএসের ঢাকা সিটি কোঅর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ, বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ ও বিআইজিআরএসের কনসালটেন্টগণ।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিরাপদ সড়ক কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচির লক্ষ্য হল সড়কে ট্রাফিক আইনের প্রয়োগ শক্তিশালী করা, রাস্তার নকশা, অবকাঠামো উন্নয়ন করা, সড়ক-সংঘর্ষের যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানো।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

সিএসইর প্রস্তুতি শেষ হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু : বিএসইসি কমিশনার

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

পাহাড়তলী থানার হত্যা মামলার প্রধান আসামী আটক

চট্টগ্রামে আইনজীবী হত্যা : ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামের উন্নয়নে নাগরিকদের সম্পৃক্ত করতে চাই: মেয়র
পরবর্তী সংবাদ সিটি মেয়র সাথে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদের সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?