জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশকে যেন এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেফতার ও নির্যাতন-নিপীড়ণের এক মহাক্ষেত্রে পরিণত করেছে। গতো ১৫ বছরে যতো গুলো গুম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে সব গুলোর সাথে শাসক দলের সংশ্লিষ্টতা আজ প্রমানিত। শুধু ক্ষমতা ধরে রাখতে আর বিরোধী দল-মতের মুখ বন্ধ করতেই তাদের এতো জঘন্য কর্মকান্ড। আওয়ামী লীগ বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে মরিয়া। প্রতিটি গুম -খুন অপহরণের বিচার এদেশেই হবে আর সে দিন খুব বেশী দূরে নয়। তিনি আজ ২০ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সীতাকুণ্ডে শহীদ যুবদলনেতা আরিফুল ইসলামের পিতা ও শহীদ যুবদল নেতা আব্দুস সালামের স্ত্রী’র হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর ঈদ উপহার (নগদ অর্থ) প্রদানের সময় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, চট্টগ্রাম মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, উত্তর জেলা’র সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, সহসভাপতি মুহাম্মদ ইসমাইল, সিনিয়র যুগ্ম সম্পাদক এইচ এম নুরুল হুদা, যুগ্ম সম্পাদক এস এম ইব্রাহিম, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল ও সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
“আওয়ামী লীগ বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে মরিয়া “
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


