By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | বসন্তকাল | সন্ধ্যা ৭:৪২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শুকিয়ে গেছে কাপ্তাইয়ের শতাধিক পাহাড়ি ছড়া
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাঙ্গামাটি > শুকিয়ে গেছে কাপ্তাইয়ের শতাধিক পাহাড়ি ছড়া
রাঙ্গামাটি

শুকিয়ে গেছে কাপ্তাইয়ের শতাধিক পাহাড়ি ছড়া

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৪/৩০ at ১২:০১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সুপেয় পানির মারাত্বক সংকট

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)। সারাদেশে চলছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি। তাপদাহ ও অনাবৃষ্টির ফলে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় শতাধিক পাহাড়ি ছড়া শুকিয়ে গেছে। এতে সুপেয় পানির মারাত্বক সংকটে ভুগছে পাহাড়ি এলাকার হাজার হাজার মানুষ। এসব এলাকার অনেক স্থানে গভীর নলকুপ থাকলেও ছড়া শুকিয়ে যাওয়ায় পানির স্তর নীচে নেমে গেছে। ফলে প্রয়োজনীয় পানি পাচ্ছে না এলাকাবাসী। বাধ্য হয়ে দূরবর্তী নদী থেকে খাবার পানি ও ব্যবহারের পানি সংগ্রহ করে এলাকাবাসীকে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালির কাজ সারতে হচ্ছে। সোমবার (২৯ এপ্রিল) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি ছড়া, ভেলাপ্পা পাড়া ছড়া ও চিৎমরম ইউনিয়নের জামাইছড়ি এলাকায় গিয়ে দেখা গেছে, পাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়া গুলো শুকিয়ে গেছে। কোথাও এক ফোটা পানির দেখা মেলেনি। পানি সংকটে হা-হুতাশ করছে এলাকাবাসী। এসময় এক কলস সুপেয় পানির জন্য কয়েক কিঃ মিটার পায়ে হেঁটে কর্ণফুলী নদী হতে পানি আনতে দেখা যায় এলাকাবাসীকে। শীলছড়ির মহাজন পাড়ার বাসিন্দা তয়ন মারমা, সুখি ইসলাম ও শীলছড়ি বাজারের মোঃ শাহআলম জানান, সাধারণত মার্চ মাস থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ছড়া গুলোতে পানি থাকেনা। আবার কোথাও সামান্য পরিমানে পানি থাকে। কিন্তু এবছর ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। তীব্র তাপদাহে ছড়া গুলো একেবারে শুকিয়ে গেছে। কোথাও পানির দেখা নেই। ফলে এই এলাকার শত শত পরিবার সুপেয় পানির সংকটে ভুগছেন। কয়েক কিঃ মিটার পথ পায়ে হেঁটে গিয়ে আমাদের কর্ণফুলী নদী থেকে খাওয়ার এবং ব্যবহারের পানি সংগ্রহ করতে হচ্ছে। ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত এই সংকট দূর হবে না। চিৎমরম ইউনিয়নের জামাইছড়ি এলাকার বাসিন্দা ক্যাংচিং মারমা, আথুই মারমা জানায়, ছড়ায় এখন পানি নেই। কর্ণফুলী নদীতে জোয়ার আসলে ছড়া দিয়ে একটু পানি আসে, আবার ভাটার টানে পানি নদীতে নেমে যায়। আমরা পানির জন্য খুব কষ্টে আছি। ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার বলেন, আমার মৌজার অধীন দেবতাছড়ি ছড়া, ওয়াগ্গাছড়া, ফইরা মুরং ছড়া, নুনছড়ি, মধুছড়ি ছড়া সহ ১৫ টির অধিক ছড়া আছে । এছাড়া উপজেলার ৫টি ইউনিয়নে শতাধিক ছড়া আছে। তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে এখন ছড়া গুলো শুকিয়ে গেছে। ফলে খাবার পানি সহ ব্যবহারের পানির সংকটে ভুগছেন হাজার হাজার এলাকাবাসী। ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আথুই তনচংগ্যা বলেন, আমার এলাকার রেশমবাগান ছড়াতে এক ফোঁটা পানিও নেই।এলাকাবাসী ছড়াতে গভীর গর্ত খুঁড়েও পানি পাচ্ছে না। রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, এই ইউনিয়নের বালামছড়া, গ্রংরি ছড়া, কালামাইস্যা ছড়া, জগনাছড়ি ছড়া সহ অনেক ছড়া আছে। সবকটি ছড়াতে এখন পানি নেয়। তীব্র পানি সংকটে ভুগছে এলাকার মানুষ। সহসা বৃষ্টি না হওয়া পর্যন্ত এই সংকট দূরীভুত হবে না। কাপ্তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন বলেন, সাধারণত মার্চ এপ্রিল মাসে বৃষ্টি না হওয়ার কারনে ছড়া এবং ঝর্ণা গুলোর পানি শুকিয়ে যায়। এবার প্রচন্ড তাপদাহে ওই সময়ের আগেই ছড়া এবং ঝর্নার পানি শুকিয়ে গিয়ে পানি সংকট মারাত্বক আকার ধারণ করেছে। বৃষ্টি হলেই পানির এই সংকট নিরসন হবে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

কাপ্তাইয়ে গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

বিত্তবানদের সহযোগিতা পেলে, বাঁচতে পারে কাপ্তাইয়ের ১৮ মাস বয়সী শিশু মেশিংওয়াং

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

কাপ্তাইয়ের চিৎমরমে বর্ণাঢ্য সাংগ্রাই উৎসবের প্রস্তুতি, কমিটি গঠন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ স্থানীয় সরকার নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে
পরবর্তী সংবাদ সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে লিগ্যাল ড্রাফটিং বিষয়ক কর্মশালা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চ্যাম্পিয়নস লিগ: ম্যানচেষ্টার সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ
খেলা মার্চ ১২, ২০২৬
শপথ নিলেন স্পিকার-ডেপুটি স্পিকার
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে এনসিপির অবস্থান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মার্চ ১২, ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন চলছে
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মার্চ ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?