By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | শীতকাল | রাত ৪:৪৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, মিয়ানমারে ৭ দিনের জাতীয় শোক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > দেশে দেশে > ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, মিয়ানমারে ৭ দিনের জাতীয় শোক
দেশে দেশে

ভূমিকম্পে প্রাণহানি ২০০০ ছাড়াল, মিয়ানমারে ৭ দিনের জাতীয় শোক

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৩/৩১ at ৮:০৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মিয়ানমারে ধ্বংসযজ্ঞ চালানো ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ দুই শতাধিক।
এমন ভায়বহ পরিস্থিতিতে দেশটির সামরিক সরকার সোমবার থেকে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি। গত শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর মিয়ানমার ও থাইল্যান্ডে জীবিতদের সন্ধান আরও জোরদার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যেই মিয়ানমারে নিহতের সংখ্যা ২,০০০ জন ছাড়িয়ে গেছে এবং থাইল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯।
মিয়ানমারে উদ্ধার অভিযান
এদিকে সোমবার মিয়ানমারের মান্দালয় শহরের ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একজন গর্ভবতী নারী ও এক শিশু রয়েছে। এছাড়া চীনা উদ্ধারকারী দল একজনকে থার্মাল কম্বলে মুড়ে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। ড্রোন ফুটেজে দেখা গেছে, একটি বিশাল ভবন স্তরে স্তরে ভেঙে পড়েছে।
মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে অনেক দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো অভিযোগ করে বলছে, সামরিক বাহিনী ভূমিকম্পের পরও বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে মিয়ানমারে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যেন, ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে।
থাইল্যান্ডে উদ্ধার অভিযান
এদিকে থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে সোমবার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।ওই ভবন ধসে এখনো ৭৫ জন নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকারী ডগ স্কোয়াড ও স্ক্যানিং মেশিন ব্যবহার করে নিখোঁজদের অনুসন্ধান চলছে।
ব্যাংককের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ৭২ ঘণ্টা পার হলে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যায়। তাই অভিযান দ্রুততর করা হচ্ছে।
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মিয়ানমারে নিহতের সংখ্যা ইতোমধ্যে ২,০২৮ জন ছাড়িয়েছে। বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) দাবি করেছে, মৃতের সংখ্যা ২,৪১৮-এ পৌঁছেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন চীনা নাগরিকও রয়েছেন।

ত্রাণ ও আন্তর্জাতিক সহায়তা
এদিকে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, মিয়ানমারের সামরিক শাসক জেনারেল মিন অং হ্লাইং রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন। দুই নেতা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এছাড়া রাশিয়া, ভারত, চীন, বাংলাদেশ, থাইল্যান্ড, জাতিসংঘ, সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশ মিয়ানমারে উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে।
জাতিসংঘ বলেছে, তারা তড়িৎগতিতে ত্রাণ সহায়তা দিচ্ছে।যুক্তরাষ্ট্র ২ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করেছে এবং USAID-এর একটি দল মিয়ানমারে পাঠানো হচ্ছে।

ভূমিকম্পের পাশাপাশি চলমান সংকট
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান গৃহযুদ্ধের কারণে ত্রাণ বিতরণে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির রাস্তাঘাট, সেতু, বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩.৫ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
উদ্ধারকর্মীদের প্রতিশ্রুতি
এদিকে চীনের উদ্ধারকারী দলের প্রধান ইউয়ে শিন বলেছেন, ‘আমরা কতক্ষণ কাজ করব তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা স্থানীয় মানুষের জন্য আশার আলো জ্বালাতে পারছি কিনা।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

ইরান যুদ্ধের জন্য প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ঢাকায় দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে অংশ নিচ্ছে মালদ্বীপ

ইরানের রাজধানীতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত

ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো প্রবাসীর
পরবর্তী সংবাদ চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত, ফিলিস্তিনিদের জন্য দোয়া
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন-সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে’
বাংলাদেশ জনপথ লিড ৩ জানুয়ারি ১৩, ২০২৬
যেকোনো ভাবে রাউজানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
মাটিরাঙ্গায় এনসিপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
জনপথ খাগড়াছড়ি জেলা উপজেলা লিড ৩ শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
চারণ কবি সালেহ আহমদের মৃত্যুবার্ষিকীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ১৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?