শফিউল আলম, রাউজানঃ
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের জাতীয় সম্মেলন আগামী ১৬ মে চট্টগ্রাম নগরীর বহাদ্দারহাটে আর বি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সফল করতে দেশব্যাপী ও বিদেশে সংগঠনের বিভিন্ন শাখা কমিটির কর্মকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় পর্ষদের সদস্যরা মতবিনিময় করছেন। একই সঙ্গে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শান্তিকুঞ্জ ভবন, চট্টগ্রাম নগরীর হামজারবাগ দায়রা শাখা কার্যালয় এবং ষোলশহরস্থ ২ নম্বর গেটের সেভেন স্কয়ার ভবনের কেন্দ্রীয় দপ্তর কার্যালয়ে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সম্মেলনকে ঘিরে দেশ-বিদেশে সংগঠনের শাখা কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গত ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ষোলশহরস্থ ২ নম্বর গেটের সেভেন স্কয়ার ভবনের কেন্দ্রীয় দপ্তর কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন অধ্যাপক এ. ওয়াই. এম জাফর, কাজী নিজামুল ইসলাম, মীর মোহাম্মদ শফিউল আলম নিজাম, এম. মকসুদুর রহমান হাসনু, মোঃ আশরাফুজ্জামান, দিদারুল আলম, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস. এম. মহিব উল্লাহ, এইচ. এম. আবরাহা দুলাল, নাছির উদ্দিন, আবু তাহের, জসিম উদ্দিন খান, মোহাম্মদ ইউছুপ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


