By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | দুপুর ২:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘নারী নির্যাতন, ধর্ষণ ও নারীবিদ্বেষী কর্মকান্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ‘নারী নির্যাতন, ধর্ষণ ও নারীবিদ্বেষী কর্মকান্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে’
আমাদের চট্টগ্রামপ্রতিষ্ঠান ও সংগঠন

‘নারী নির্যাতন, ধর্ষণ ও নারীবিদ্বেষী কর্মকান্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৩/০৮ at ৭:১৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

আন্তর্জাতিক নারী দিবসের ১১৫ তম বার্ষিকীতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার(৮ মার্চ) নগরীর টাইগার পাস মোড়ে সকাল ১১ টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা আহবায়ক জোবায়ের বীনার সভাপতিত্বে ও সদস্য উম্মে হাবিবার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসীম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা সদস্য সুপ্রীতি বড়ুয়া, কাজল,রোকেয়া আক্তার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ” ২৪এর গণঅভ্যুত্থানে নারীদের বীরোচিত ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্দোলন যখন অনেকটাই স্তিমিত সেই সময় নারীরা সমস্ত অচলায়তন ভেঙে রাজপথে বের হয়ে আসে। কিন্তু গণঅভ্যুত্থানের পর থেকেই নারীকে আর সেভাবে মূল্যায়ন করা হলো না। নারীর বিকাশের ক্ষেত্রে যে সকল বাধা সমাজে আছে সেগুলো দূর করার উদ্যোগ নেয়া হলো না। বরং নানারকম নিপীড়ন নির্যাতনের মাধ্যমে ক্রমেই অমর্যাদাকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অভ্যুত্থানের পর পরই কক্সবাজারের সমুদ্র সৈকতে একজন নারীকে পুলিশের উপস্থিতিতে তার পোশাক ও স্বাধীন চলাফেরাকে প্রশ্নবিদ্ধ করে ‘এক দল যুবক’ হেনস্থা করে। নানামুখী অপতৎপরতায় একের পর এক নারীদের মর্যাদাবোধে আঘাত হানা হচ্ছে। কখনো ধর্মীয় মৌলবাদীদের দ্বারা কখনওবা ‘তৌহিদী জনতার’ উচ্ছৃঙ্খলতা দ্বারা। এসব ঘটনার সাথে জড়িত কাউকেই এযাবৎ কোন শান্তির আওতায় আনা হয়নি। তাহলে কি নিম্নবতার মাধ্যমে রাষ্ট্র ও সরকার এ সকল অপতৎপরতাকে প্রশ্রয় দিচ্ছে? নারীকে নির্যাতন, নিপীড়ন, হেনস্থা, ধর্ষণ এমনকি হত্যা করেও পার পেয়ে যাওয়া যায়। এটাতো আমরা ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে দেখেছি। গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তী সরকারের সময়েও ঐ সবের পুনরাবৃত্তি খুবই দুঃখজনক। জয়পুরহাট, দিনাজপুর, রংপুরসহ বিভিন্ন স্থানে নারীদের ফুটবল খেলায় বাধা, নারী রিপোর্টারকে ধর্ম উপদেষ্টার মিটিং এ প্রবেশে বাধা দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া ও কুমিল্লায় নবাব ফয়জুন্নেসার ছবিতে কালি লেপন, নারীদের যত্র-তত্র হেনস্থা করা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে আলটিমেটাম দেওয়া, বই মেলায় স্যানিটারি ন্যাপকিনকে গোপন পণ্য আখ্যায়িত করে সেই স্টল বন্ধ করাসহ নানা রকম নারী বিদ্বেষী কর্মকান্ড চলছে।”

বক্তারা আরো বলেন,” অন্তর্বর্তী সরকার এসব নারী বিদ্বেষী কর্মকান্ড বন্ধে এবং দায়ীদের গ্রেফতার ও বিচারের বিষয়ে ভীষণভাবে উদাসীন।
একদিকে নারী বিদ্বেষী কর্মকান্ড চলছে অন্যদিকে নারীর উপর নেমে এসেছে ভয়াবহ নির্যাতন নিপীড়ন। সম্প্রতি রাজশাহীগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার তীব্রতাকে পুলিশ প্রশাসন নানাভাবে লঘু করার অপচেষ্টা চালালো। ২১ ফেব্রুয়ারি ভোরে রংপুরের মিঠা পুকুরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। এর আগে ১৬ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক গৃহবধূকে ট্রলারে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পদ্মার চরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। গত ৬ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদি খাঁনে স্বামীর কাছে ফেরার পথে অটো রিকশা থেকে নামিয়ে গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এই ঘটনাগুলো কেবল মাত্র ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫ এই দুইদিনের পত্রিকার খবর। এ থেকে বোঝা যায়, সারাদেশে প্রতিদিন কীভাবে নারীরা ধর্ষণ-নিপীড়নের শিকার হচ্ছে। আমরা অবিলম্বে প্রত্যেকটি নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আইনের দৃষ্টিতে সবাই সমান একথা বলা হলেও বাংলাদেশে নারীরা এখনো আইনী বৈষম্যের শিকার। পিতা মাতার সম্পত্তিতে নারীর সমান অধিকার, মাতৃত্বকালীন ছুটি ও সুরক্ষা নিয়ে এখনো লড়তে হচ্ছে। ‘সমকাজে সমমজুরি’ আইনে থাকলেও এখনো সকল ক্ষেত্রে বাস্তবায়িত হয় নাই। সমাজে এই সকল বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক নারী দিবসের চেতনায় নারী-,পুরুষ সকলের মিলিত লড়াই সময়ের প্রয়োজন। “

আপনি এটিও পছন্দ করতে পারেন

কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাচ্ছেন শিল্পী আব্দুল মান্নান রানা

চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী

পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি

টেগ্গড ‘নারী নির্যাতন, ধর্ষণ ও নারীবিদ্বেষী কর্মকান্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ছাত্র আন্দোলনে হামলা: বোয়ালখালীতে দুই আ‘লীগ নেতা আটক
পরবর্তী সংবাদ গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?