নূরনাহার নিপা
বৈশাখ এলে মনে জাগে নতুন প্লাবন
ভেসে যাই সুখের স্রোতে,
মুছে ফেলি সমস্ত জরা অতীতের,
বদলাই ব্যথার বাকল-
যেমনি বৃক্ষ বদলায় জীর্ণপাতা,
জাগায় কিশলয়।
নেমে পড়ি পথে
লালপাড় শাদাশাড়ি কিংবা পাঞ্জাবী-পাজামাসহ
পথে পথে দিই আমের বিয়ে,
পান্তা-ইলিশে মেতে এতটুকু খুঁজে নিই
বাঙালিয়ানা।


