By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ২:৫০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাউজান উপজেলা প্রশাসনের সাথে গাউসিয়া হক মঞ্জিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > রাউজান উপজেলা প্রশাসনের সাথে গাউসিয়া হক মঞ্জিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
জনপথজেলা উপজেলাপ্রতিষ্ঠান ও সংগঠনশহর থেকে দূরে

রাউজান উপজেলা প্রশাসনের সাথে গাউসিয়া হক মঞ্জিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৪ at ৬:৩১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

শফিউল আলম, রাউজান ঃ বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম উরস আগামী ২৪ জানুয়ারি (শনিবার) মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) গাউসিয়া হক মনজিলে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মঞ্জিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম এর সভাপতিত্বে এবং পার্বত্য রাঙ্গামাটি জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সভাপতি আলহাজ রেজাউল আলী জসিম চৌধুরী, কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন, ফটিকছড়ি নাজিরহাট বিট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাহাবুদ্দিন, সমাজসেবা কর্মকর্তা জনাব রাজীব আচার্য্য, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভার পরিসমাপ্তিতে মিলাদ-কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র মাজার শরিফ এর খাদেম মাওলানা হাবিব উল্লাহ।

মহান ১০ই মাঘ উরস শরিফ উপলক্ষে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর ১১ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে: ০২ জানুয়ারি ২০২৬ শুক্রবার: নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অষ্টাদশ শিশু-কিশোর সমাবেশ উপলক্ষে ১৯টি ইভেন্টে চার সহস্রাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে প্রতিযোগিতা। ৩ জানুয়ারি ২০২৬ শনিবার: দক্ষিণ চট্টগ্রামের ৮টি উপজেলার ৫ম শ্রেণি সমমানের শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ স্থান : পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে। ০৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার: নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে চার সহস্রাধিক শিশু-কিশোরদের অংশগ্রহণে সপ্তদশ শিশু-কিশোর সমাবেশের মূল অনুষ্ঠান। ১০ জানুয়ারি ২০২৬ শনিবার: চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে ১২তম উলামা সংলাপ এবং সকাল ১০ টায় নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনের ২য় তলায় ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’ ও ‘আলোর পথে’র উদ্যোগে বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে। ১২ জানুয়ারি ২০২৬ সোমবার: আত্মোন্নয়নমূলক যুব সংগঠন ‘তাজকিয়া’র ব্যবস্থাপনায় “যুগ জিজ্ঞাসার আসর : উরংঢ়বষষরহম গরংপড়হপবঢ়ঃরড়হং’’ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট মিলনায়তনে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্্ মাইজভাণ্ডারী (ক.) এর জীবনী আলোচনা, র‌্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা। ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার: চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই স্মৃতি মিলনায়তনে ১৩তম আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন। ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার: দেশ-বিদেশের সহস্রাধিক শাখা কমিটির উদ্যোগে স্ব স্ব এলাকার জামে মসজিদে খতমে কোরআন এবং মিলাদ মাহফিল আয়োজন। ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার: চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই স্মৃতি মিলনায়তনে ১২তম শিক্ষক সমাবেশ। ২১ জানুয়ারি ২০২৬ বুধবার: শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল এর ২০২৫ পর্বের শিক্ষাবৃত্তি প্রদান। ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার: ১০ই মাঘ উরস শরিফের দিন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। ন্যায্যমূল্যে খাবারের দোকান, বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থা, অযু ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, উপদেশ ও দিকনির্দেশনা সম্বলিত প্রচার-প্রচারণা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমে অব্যাহত অবৈধ মাছ শিকার

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের সংকট নিরসনে কাজ শুরু করেছেন

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি

রাউজানে এয়াছিনশাহ উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

টেগ্গড রাউজান উপজেলা প্রশাসনের সাথে গাউসিয়া হক মঞ্জিলের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীর বসতঘর পরিদর্শনে ডিআইজি
পরবর্তী সংবাদ বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?