চট্টগ্রামের স্বনামধন্য ক্রীড়া সংগঠন এসএমএস স্পোর্টস ইভেন্টস-এর আয়োজনে ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হলো চট্টগ্রামের অন্যতম বৃহৎআন্ত থানা টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল।
ফাইনাল ম্যাচে বাজেট থানা দল পটিয়া থানা মনসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এসএমএস স্পোর্টস ইভেন্টস-এর কর্ণধার এস এম ইরফানের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফাইনাল খেলার উদ্বোধন করেন হাটহাজারী ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মনিরুল আলম জনি।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াসির আরাফাত, এস এম ইসফাকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।


