By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৮:১০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামের উপকূল এখনও অরক্ষিত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামের উপকূল এখনও অরক্ষিত
আমাদের চট্টগ্রাম

চট্টগ্রামের উপকূল এখনও অরক্ষিত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৪/২৯ at ৬:২৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, সীতাকুণ্ড, মীরসরাই, সন্দ্বীপসহ উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হয়। প্রলয়ংকরী এই তাণ্ডবের ৩১ বছর পরও উপকূলীয় এলাকাগুলোর অনেক স্থানে স্থায়ী বেড়িবাঁধ হয়নি।

অরক্ষিত উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের খবর শুনলে এখনও নির্ঘুম রাত পার করেন।
ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড আনোয়ারা উপকূলীয় অঞ্চলে ২০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় সেই রাতে।

রায়পুর, জুঁইদন্ডী, বরুমচড়া, বারশত, বারখাইন, হাইলধরসহ পুরো উপজেলা বিরাণভূমিতে পরিণত হয়েছিল। উপকূলবাসীকে রক্ষায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র প্রচেষ্টায় বেড়িবাঁধ নির্মাণে ২০১৮ সালে ৫৭৭ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। পরবর্তীতে আরও ১ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। সেই কাজ এখনও চলমান।
উপজেলার রায়পুর ইউনিয়নের বাইন্নার দীঘি, ফকির হাট, ঘাটকূল, বার আউলিয়া, উত্তর গহিরা, দক্ষিণ গহিরা, মধ্যম গহিরা, পরুয়াপাড়া, ফুলতলী এলাকাসহ উপকূল জুড়ে চলছে বেড়িবাঁধ নির্মাণকাজ। রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ জানান, উপকূল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণকাজ চলছে। গত ৩ বছরে এলাকায় জোয়ারের পানি ঢুকতে পারেনি।

২৯ এপ্রিল মধ্যরাতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সীতাকুণ্ডের সলিমপুর থেকে সৈয়দপুর পর্যন্ত ৯টি ইউনিয়ন। প্রায় ২২৫ কিলোমিটার গতিবেগ সম্পন্ন ও ৩০-৩৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে উপকূল পরিণত হয়েছিল বিরাণভূমিতে। এসময় মারা গিয়েছিল এলাকার প্রায় সাত হাজার মানুষ। নিখোঁজ হয়েছিল প্রায় তিন হাজার শিশু-নারী-পুরুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় তিনশ কোটি টাকার সম্পদ। বর্তমানে এসব এলাকার বেড়িবাঁধের বেহাল অবস্থা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, এখানে যে বেড়িবাঁধ আছে সেটি ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সংস্কার প্রয়োজন। ১৯ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ঘোড়ামরা-কুমিরাসহ ৪ কিলোমিটার প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা থাকায় সংস্কারও হচ্ছে না। নিয়মিত সাগরের পানি ঢুকছে। জনবসতি ও শিপইয়ার্ড নির্মাণে উজাড় হয়েছে বনাঞ্চল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সীতাকুণ্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জুলফিকার তারেক বলেন, বরাদ্দ সাপেক্ষে বেড়িবাঁধ সংস্কারের কাজ করা হবে।

বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে ২৯ এপ্রিল মধ্যরাতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারায়। প্রাণহানি ঘটে অসংখ্য গবাদিপশুর। লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় বেড়িবাঁধটি। ২০১৫ সালে প্রায় সাড়ে ৩শ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়। ছনুয়া ছাড়া অন্যান্য এলাকায় কাজ বাঁধ নির্মাণকাজ প্রায় শেষের পথে। অপরদিকে খানখানাবাদের প্রেমাশিয়া ও কদমরসুল এলাকায় নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে।

খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার বলেন, জোয়ারের পানি ঠেকাতে খানখানাবাদের ঈশ্বর বাবুর হাট থেকে খানখানাবাদ পর্যন্ত রিং বাঁধ দেওয়া হয়েছে। এছাড়া খানখানাবাদের কদমরসুল, প্রেমাশিয়া, মৌলভীপাড়া এলাকার বাঁধ এখনও অরক্ষিত। কদমরসুল এলাকায় ঝাউ বাগানের ফলে বাঁধ রক্ষা হলেও পূর্ণিমা অমাবস্যার জোয়ারে অনেক সময় পানি প্রবেশ করে। তাছাড়া যেসব এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে তার বেশ কিছু এলাকায় ব্লক ধসে গেছে।

ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম.হারুনুর রশিদ বলেন, ইউনিয়নের ২৭ কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র ৩ কিলোমিটার ব্লক বসানো হয়েছে। ছনুয়ার টেক, সেলবন, মধুখালী, মৌলভী পাড়াসহ বিভিন্ন স্থানে জোয়ারের পানি ঢুকে পড়ে।

মীরসরাইয়ে ২৫ কিলোমিটার বেড়িবাঁধকে নতুন প্রকল্পের আওতায় স্থায়ী বেড়িবাঁধে রূপ দেওয়া হচ্ছে। তবে অভিযোগ রয়েছে, রাতের আঁধারে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ইটভাটা ও জায়গা ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে এ মাটি।

দ্বীপ উপজেলা সন্দ্বীপে ঘণ্টায় ২২০-২৪০ কিলোমিটার গতিবেগে বাতাস আর প্রায় ২০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে এদিন রাত ১২টার দিকে লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। ঘূর্ণিঝড়ে নিহত হয়েছিল ১ লাখের বেশি মানুষ। ১৯৭ কোটি টাকা ব্যয়ে এখানে ১০ কিলোমিটার ব্লক বেড়িবাঁধের কাজ হয়েছে। কালাপানিয়া, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাংগা, সারিকাইত, মগধরা ইউনিয়নের কিছু অংশের পুরাতন বেড়িবাঁধ টেকসই করতে নির্মিত হয়েছে ব্লক বেড়িবাঁধ।

সন্দ্বীপ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, পোল্ডার-৭২ এর আওতায় ৯ দশমিক ৮ কিলোমিটার ব্লক বেড়িবাঁধ ও এক দশমিক ১২ কিলোমিটার মাটি ভরাটের কাজ হয়েছে। এছাড়া কালাপানিয়া ইউনিয়ন থেকে পশ্চিম দিক হয়ে দক্ষিণ দিকে ছোয়াখালী থেকে আরও দুই কিলোমিটার উত্তর দিকে ১৭ দশমিক ৪৮৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণকাজ বাকি রয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

সিএসইর প্রস্তুতি শেষ হলেই কমোডিটি এক্সচেঞ্জ চালু : বিএসইসি কমিশনার

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

পাহাড়তলী থানার হত্যা মামলার প্রধান আসামী আটক

চট্টগ্রামে আইনজীবী হত্যা : ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ১০টি দেশ থেকে ইউএসটিসির ডিগ্রিধারীরা ৫ম সমাবর্তনে অংশ নেবে
পরবর্তী সংবাদ পুলিশের চেষ্টায় অপহৃত শিশু ফিরলো মায়ের কোলে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১০, ২০২৬
কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে স্বাস্থ‍্য মে ১০, ২০২৬
ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১০, ২০২৬
‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?