নাঈমুল মাসুম
বৈশাখের মায়াকাননে
আহত বাঘারুর চিৎকার
ছিন্নবীণার সুরে নিথর নিষাদ।
অরণ্যে নিঃশব্দে মেলে
জীবনের কলতান।
নির্জনতার মাঝে খুঁজে পাই
পাতার বিষণ্ন ঘ্রাণ!
রোদের তরবারি জ্বলে মাঠে-ঘাটে
আকাশে উড়ে ধুলো, বুক ভার করে
বৈশাখ আসে বাতাসে তার নাম
চুপি চুপি ডাকে, ফিরে আসুক
প্রিয় প্রণাম—
দিগন্তে আগুন, পলাশের গান
তবুও হৃদয়ে পাথর!
ঝাপসা চশমার কাঁচ!


