By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ৮:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভোট: ঈদের আমেজেই ছুটছে নিজ গ্রামে হাজার হাজার মানুষ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ভোট: ঈদের আমেজেই ছুটছে নিজ গ্রামে হাজার হাজার মানুষ
জনপথজাতীয়বাংলাদেশলিড ৩

ভোট: ঈদের আমেজেই ছুটছে নিজ গ্রামে হাজার হাজার মানুষ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/১০ at ১২:৫৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন সাধারণ মানুষ। একসঙ্গে চার দিনের টানা ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে বাড়িমুখী মানুষের ঢল নেমেছে। এতে চাপ বেড়েছে দেশের মহাসড়কগুলোতে; কোথাও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট, আবার কোথাও দেখা দিয়েছে বাস সংকট। রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের ভিড় চোখে পড়ে।

কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউ বা একাইভোট দিতে বাড়ি ফেরার জন্য ব্যাগ-সুটকেস হাতে ছুটছেন গন্তব্যের দিকে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে দেখা গেছে সংশ্লিষ্টদের।

শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরের সড়কগুলোতে যাত্রীচাপ ছিল সবচেয়ে বেশি। বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ একযোগে বাড়ি ফেরায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করে। গত রাতে চন্দ্রা-সফিপুর থেকে বাড়ইপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সকাল থেকে আবারও ভোট দিতে বাড়ি ফেরার চাপে সড়কে ধীরগতি দেখা যায়।

এই ভোগান্তির মধ্যেই অনেক যাত্রী অভিযোগ করেছেন, সুযোগ বুঝে কিছু পরিবহনকর্মী অতিরিক্ত ভাড়া আদায় করছেন। গাজীপুরের এক পোশাককর্মী রিনা আক্তার বলেন, স্বাভাবিক সময়ে যে ভাড়া দেই, আজ তার চেয়েও বেশি চাওয়া হয়েছে। তবু বাড়ি যেতে হবে বলেই দিতে হচ্ছে।

আরেক যাত্রী আব্দুল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস কম, মানুষ বেশি; এ সুযোগে ভাড়া বাড়িয়ে দেয়া হচ্ছে। যানজটেও বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।

অন্যদিকে বাস চালক ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যানজট ও বাড়তি যাত্রীচাপের কারণেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ঢাকা–টাঙ্গাইল রুটের এক বাসচালক জানান, একসঙ্গে এত মানুষ রাস্তায় নামবে, সেটা আগে থেকেই বোঝা যাচ্ছিল। যানজটের কারণে ট্রিপ কমে যাচ্ছে, তবুও আমরা চেষ্টা করছি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে।

নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, দুপুরের পর থেকে সড়কের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় কাজ চলমান রয়েছে।

সড়কপথের ভিড়ের পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটেও ছিল মানুষের উপচে পড়া ভিড়। তবে সেখানে যানজট বা বড় ধরনের ভোগান্তি দেখা যায়নি। ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকেই উৎসবমুখর পরিবেশে ফেরি ও লঞ্চে কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ বাড়ির পথে ছুটেছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে যথাক্রমে ২২টি ও ৩৩টি লঞ্চ চলাচল করছে।

ফেরির জন্য অপেক্ষমাণ এক যাত্রী বলেন, রাস্তায় কষ্ট হলেও নদীপথে যাত্রা তুলনামূলক স্বস্তির। তাই একটু সময় নিয়েই ফেরিতে উঠছি।

সড়কপথের মতোই যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও। সকাল থেকে প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার ও ওয়েটিং রুমে মানুষের উপস্থিতি দেখা যায়। ঢাকা থেকে যেমন বিভিন্ন জেলায় ট্রেন ছেড়ে যাচ্ছে, তেমনি বিপরীত দিক থেকেও ঢাকায় ফিরছেন উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী।

রেলওয়ে কর্তৃপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ঢাকার ভোটার কিন্তু অন্য জেলায় চাকরি করেন; তারাই মূলত বেশি সংখ্যায় ঢাকায় ফিরছেন। ঢাকার ভোটার সুমন আহমেদ বলেন, আমি ঢাকার ভোটার, তাই ভোট দিতে ঢাকাতেই আসতে হবে।

আরেক যাত্রী শারমিন আক্তার বলেন, বাসে গেলে যানজটে পড়ার ঝুঁকি বেশি, তাই ট্রেনেই ফিরছি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুজিব রাহমান সংবর্ধিত

জব্বারের বলিখেলা ঘিরে নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের সিএমপি’র আহ্বান

লামার মাতামুহুরী নদীতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

পটিয়ায় হাম ও রুবেলা প্রতিরোধে ৪৫ হাজার শিশুকে এমআর ভ্যাকসিন দেওয়া হবে

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক কর্মশালা শুরু

টেগ্গড ভোট: ঈদের আমেজেই ছুটছে নিজ গ্রামে হাজার হাজার মানুষ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নির্বাচন অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে: ইইউর পর্যবেক্ষক প্রধান
পরবর্তী সংবাদ নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী
লিড ২ আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৭, ২০২৬
শাহজাহান চৌধুরী জন-গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রস্তাব
রাজনীতি এপ্রিল ১৭, ২০২৬
পটিয়াকে জেলায় উন্নীত করার প্রস্তাব এমপি এনামের
রাজনীতি আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৭, ২০২৬
প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের সংকট নিরসনে কাজ শুরু করেছেন
বান্দরবান এপ্রিল ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?